২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের বর্জ্যে দূষিত হচ্ছে ভৈরব

বাগেরহাট পৌরসভার অবহেলায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে বাগেরহাট অংশের ভৈরব নদ। বর্জ্য নিষ্কাশনের কোনও ব্যবস্থা না থাকায় এমনটা হচ্ছে বলে দাবি করেছেন এলাকাবাসী। জানাচ্ছেন অলীপ ঘটক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2009, 10:33 AM

Updated : 26 Aug 2022, 11:34 AM

বাগেরহাট, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাগেরহাট পৌরসভার অবহেলায় মারাত্মকভাবে দূষিত হচ্ছে বাগেরহাট অংশের ভৈরব নদ। বর্জ্য নিষ্কাশনের কোনও ব্যবস্থা না থাকায় এমনটা হচ্ছে বলে দাবি করেছেন এলাকাবাসী। জানাচ্ছেন অলীপ ঘটক। বাগেরহাট পৌরসভার নিয়ন্ত্রণাধীন বাজারের মাংস বিক্রেতা বাসু কসাইয়ের কর্মচারী বাবুল শেখ বলেন, "নিরূপায় হয়ে নদীতে বর্জ্য ফেলি। পৌরসভা নদীর পাড়ে পশু জবাইয়ের স্থায়ী জায়গা করে দিলেও বর্জ্য ফেলার কোনও জায়গা দেয়নি।" বাবুলের মত আর সবাই বর্জ্য ফেলে ভৈরব নদ দূষিত করছে প্রতিনিয়ত। জলোচ্ছ্বাস ও প্লাবন থেকে বাগেরহাট শহর রক্ষায় প্রায় সাত কোটি টাকা ব্যয়ে ভৈরব নদীর তীর ঘেঁষে তৈরি করা হয়েছে শহর রক্ষা বাঁধ। ২০০৫ সালে বাঁধ তৈরির পর থেকেই বেড়ে যায় ভৈরব দূষণের মাত্রা। শহরের প্রধান পাঁচটি নর্দমা দিয়ে নদীতে বর্জ্য ফেলা হচ্ছে। নদীতে ময়লা ফেলছেন বাজারের ব্যবসায়ীরা। এমনকি পৌরসভার উদ্যোগে বর্জ্য পরিষ্কার করা পর সেটাও ফেলা হচ্ছে নদীতীরে। এভাবে ভৈরব নদে বর্জ্য ফেলা হলে আগামী কয়েক বছরের মধ্যে নদী নাব্যতা হারাবে বলে আশঙ্কা করছেন পরিবেশ বিশেষজ্ঞরা। ফাউন্ডেশন ফর ইকোলজিক্যাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ডেভেলপমেন্ট (ফিড) এর নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান টুলু বলেন, "যত্রতত্র নদীতে ময়লা-আবর্জনা ফেলায় ভৈবর নদের একাধিক স্থানে চর জেগে উঠেছে। আর এই চরে গড়ে উঠতে শুরু করেছে অবৈধ স্থাপনা। শহর রক্ষা বাঁধ এলাকায় বর্জ্য ফেলে পানি দূষণ ও নদী ভরাট চলছে।" বাগেরহাটের আইনজীবী জাহাঙ্গীর আলী বাবু বলেন, "ভৈরব নদের অবস্থা দেখলে খারাপ লাগে। আমাদের ছোটবেলায় দেখেছি এই শহরের ভেতর দিয়ে প্রবাহিত ভৈরবের শাখা বালিয়ার খালে বড় বড় নৌকা ভিড়ত। সেই খালটি মরে যাওয়ার পর পৌর কর্তৃপক্ষ খালটিকে ড্রেনে রূপ দিয়েছে।" বাগেরহাট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খান মুজিবর রহমান বলেন, "প্রকৃতির সঙ্গে আমরা বৈরী আচরণ করেছি। তার ফলও পেতে শুরু করেছি। স