ঢাকা, জুন ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের নদ-নদীগুলোকে যে কোনও মূল্যে আগের অবস্থায় ফিরিয়ে আনার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার জাতীয় পরিবেশ পদক-২০০৯ বিতরণ অনুষ্ঠানে তিনি পরিবেশ বিপর্যয় মোকাবেলায় নানামুখী গবেষণার জন্য সরকারের সহযোগিতার আশ্বাসও দেন।
খাদ্য নিরাপত্তার অংশ হিসেবে অন্তত ২/৩ বছরের খাদ্য মজুত করার কথা বলেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে সবাইকে তৈরি থাকারও আহ্বান জানিয়েছেন তিনি।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পরিবেশ অধিদপ্তর, পরিবেশ ও বন মন্ত্রণালয় ওই অনুষ্ঠানের আয়োজন করে।
জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সবার অংশগ্রহণের আহ্বানকে সামনে রেখে শুক্রবার সারা বিশ্বে পালিত হচ্ছে পরিবেশ দিবস।
এবারের পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য
bdnews24