২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আর শুল্কমুক্ত আমদানি নয়, সাংসদরা পাবেন সরকারি গাড়ি

সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পাচ্ছেন না। সংসদীয় কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারি পরিবহন পুল থেকে সব সাংসদকে গাড়ি দেওয়ার একটি প্রস্তাব কমিশন অনুমোদন করেছে। জাতীয় সংসদের প্রতি অর্থবছরের সব ব্যয়ের অনুমোদন দিয়ে থাকে এ কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 07:55 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পাচ্ছেন না। সংসদীয় কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে সরকারি পরিবহন পুল থেকে সব সাংসদকে গাড়ি দেওয়ার একটি প্রস্তাব কমিশন অনুমোদন করেছে। জাতীয় সংসদের প্রতি অর্থবছরের সব ব্যয়ের অনুমোদন দিয়ে থাকে এ কমিশন। বুধবার সংসদ ভবনে কমিশনের বৈঠক শেষে কমিশন প্রধান এবং স্পিকার আব্দুল হামিদ তার কার্যালয়ে সাংবাদিকদের বলেন, "না, সংসদ সদস্যরা শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা পাচ্ছেন না।" তিনি বলেন, "চলাচলের জন্য তারা চালক সুবিধাসহ গাড়ি পাবেন। স্পিকার জানান, গাড়ি হিসেবে জিপ দেওয়ারই ইচ্ছা কর্তৃপক্ষের। সেনাশাসক হুসেইন মুহম্মদ এরশাদের সময় সাংসদদের বিনাশুল্কে গাড়ি আমদানির সুযোগটি চালু করা হয়। তারপর থেকে সব দলের সাংসদরা বরাবর এ সুযোগের বিষয়ে ঐকমত্য প্রকাশ করে এসেছেন। শুল্কমুক্ত গাড়ি বাজারে বিক্রি করে দেওয়ার মতো গুরুতর অনিয়মের অভিযোগ রয়েছে যে কারণে বিষয়টি ক্রমশ খুবই বিতর্কিত হয়ে ওঠে। সাংসদদের জন্য জ্বালানি বরাদ্দের একটি মাত্রা বেঁধে দেওয়া থাকবে বলে স্পিকার জানান। আব্দুল হামিদ আরো জানান, স্পিকার, ডেপুটি স্পিকার, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং এরকম পদাধিকারীরা এ সুবিধার আওতায় আসবেন না, কারণ তারা এমনিতেই পরিবহন সুবিধা পেয়ে থাকেন। স্পিকার বলেন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিদের অগ্রাধিকার ভিত্তিতে সশস্ত্র দেহরক্ষীসহ গাড়ি দেওয়া হবে। কমিটির চেয়ারম্যানরা তাদের গাড়িতে সংসদ সচিবালয়ের মনোগ্রাম লাগানো পতাকা ব্যবহার করবেন বলেও স্পিকার জানান। প্রধানমন্ত্রীর বক্তব্যদান আলোচনায় অংশ নিয়ে কমিশন সদস্য প্রধানমন্ত্রী বলেন, সংসদীয় কমিটিগুলো যাতে সক্রিয়ভাবে কাজ করতে পারে সে লক্ষ্যে সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। সংসদ সদস্যরা যাতে তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারেন তার জন্য ঢাকায় এবং নির্বাচনী এলাকায় উপজেলা সদর/উপজেলা কমপ্লেক্সে অফিস দেওয়া হবে। প্রধানমন্ত্রী বলেন, সংসদ সদস্যদের কার্যক্রম সম্পর্কে জনগণ যাতে জানতে পারে সে লক্ষ্যে টিভি চ্যানেলের মাধ্যমে সংসদীয় কার্যক্রম স