২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদের কার্যক্রম সমপ্রচারে আসছে নতুন টিভি চ্যানেল

জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি সমপ্রচারের জন্য নতুন টেলিভিশন চ্যানেল চালুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সংসদীয় কমিশনের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 06:09 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাতীয় সংসদের কার্যক্রম সরাসরি সমপ্রচারের জন্য নতুন টেলিভিশন চ্যানেল চালুর প্রস্তাব অনুমোদন করা হয়েছে। সংসদীয় কমিশনের বৈঠকে এ প্রস্তাব অনুমোদন করা হয়। সংসদ ভবনে কমিশনের বৈঠক শেষে বুধবার কমিশন প্রধান এবং স্পিকার আব্দুল হামিদ সাংবাদিকদের বলেন, "বেসরকারি টেলিভিশন চ্যানেলসহ যে কোন ব্যক্তি ওই চ্যানেল থেকে সংসদ কার্যক্রমের ফুটেজ নিতে পারবে।" আব্দুল হামিদের সভাপতিত্বে বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বেশ কয়েকজন মন্ত্রী এবং বিরোধী দল বিএনপির প্রতিনিধি উপস্থিত ছিলেন। স্পিকার বলেন, "সারা দেশের মানুষ যাতে সরাসরি সংসদের কার্যক্রম দেখতে পারে সেজন্য নতুন চ্যানেলটি হবে টেরিস্ট্রিয়্যাল সুবিধাসম্পন্ন।" নতুন চ্যানেলটি চালু করতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) কারিগরি সহায়তা দেবে বলেও তিনি জানান। সংসদ ভবনের দৃশ্য ধারণের অনুমতি বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোর না থাকায় সংসদ সচিবালয় নতুন টেলিভিশন চ্যানেল চালুর প্রস্তাব দেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/এএনএস/ডিডি/টিআর/০০১৫ ঘ.