২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বিস্কুট খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় দু'টি তদন্ত কমিটি

বান্দরবানে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বিস্কুট খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসন পৃথক দু'টি তদন্ত কমিটি গঠন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 04:14 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবানে বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) বিস্কুট খেয়ে অসুস্থ হওয়ার ঘটনায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং স্থানীয় প্রশাসন পৃথক দু'টি তদন্ত কমিটি গঠন করেছে। বিস্কুট বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি এর নমূনা পরীক্ষার জন্য গবেষণাগারে পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয় জানিয়েছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তদন্ত করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। আপতত বিস্কুট বিতরণ বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে উল্লেখ করে তিনি বলেন, পরীক্ষা-নিরীক্ষার পর এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বান্দরবান প্রতিনিধি জানান, স্থানীয়ভাবে বুধবার তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার কমিটি কাজ শুরু করবে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ফিরোজুর রহমানের নেতৃত্বে গঠিত কমিটির অন্য দুই সদস্য হলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বশির আহমদ সরকার এবং নুনারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল চন্দ্র বড়