২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাসিরউদ্দিন পিন্টুকে আদালতে হাজির

বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে বুধবার আদালতে হাজির করা হয়েছে। দুপুর ১টায় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আনা হয়। পুলিশ তাকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 07:16 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টুকে বুধবার আদালতে হাজির করা হয়েছে। দুপুর ১টায় তাকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আনা হয়। পুলিশ তাকে ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়েছে। পিলখানার ঘটনার সময় বিদ্রোহী বিডিআর সদস্যদের পালিয়ে যেতে সহায়তা করার অভিযোগে মঙ্গলবার বিকেলে হাইকোর্ট মাজারের ফটকের সামনে থেকে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা পিন্টুকে গ্রেপ্তার করে। এর আগে মঙ্গলবার বিকেল ৩টায় বিচারপতি তারিকুল হাকিম ও বিচারপতি আজিজুল হকের হাইকোর্ট বেঞ্চে একটি রিটের শুনানিতে হাজির হন তিনি। পিলখানার ঘটনার তদন্ত প্রতিবেদনে নাম আসায় গ্রেপ্তার ও হয়রানি না করার নির্দেশ চেয়ে পিন্টু ওই রিট আবেদন করেছিলেন। বিকেল ৪টা ৫ মিনিটে ওই বেঞ্চে রিটটির ওপর শুনানি হয়। আদালত কোনও আদেশ দিতে না চাইলে পিন্টুর আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন আবেদনটি ওই আদালত থেকে ফেরত নিয়ে আসেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এফএফ/এমআই/১৩২০ ঘ.