২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই প্রথম গাড়ি নিয়ে জাহাজ ভিড়ল মংলায়

মংলা বন্দরে প্রথমবারের মতো বুধবার একটি গাড়িবাহী জাহাজ ভিড়েছে। ২৫৫টি গাড়ি নিয়ে ফিলিপাইনের পতাকাবাহী জাহাজ এমভি অ্যাসটারলা ইটারনা সকাল ১১টার দিকে বন্দর জেটিতে ভেড়ে বলে হারবার মাস্টার কমান্ডার মো. এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। চট্টগ্রাম বন্দরে কিছু গাড়ি খালাস করার পর এটি মংলায় আসে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2009, 06:23 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

বাগেরহাট, জুন ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মংলা বন্দরে প্রথমবারের মতো বুধবার একটি গাড়িবাহী জাহাজ ভিড়েছে। ২৫৫টি গাড়ি নিয়ে ফিলিপাইনের পতাকাবাহী জাহাজ এমভি অ্যাসটারলা ইটারনা সকাল ১১টার দিকে বন্দর জেটিতে ভেড়ে বলে হারবার মাস্টার কমান্ডার মো. এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। চট্টগ্রাম বন্দরে কিছু গাড়ি খালাস করার পর এটি মংলায় আসে। এনামুল হক বলেন, "দুপুরে বন্দর জেটিতে গাড়ি খালাস কাজের উদ্বোধন করবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক।" গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান 'মেসার্স হকস বে' জাপান থেকে গাড়িগুলি আমদানি করেছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমআই/১২১৬ ঘ.