২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিন্টুকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে: বিএনপি

পিলখানা ঘটনার সূত্রে গ্রেপ্তার সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও তার শ্যালক মাইনুর রহমান অপুর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 04:11 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখানা ঘটনার সূত্রে গ্রেপ্তার সাবেক সাংসদ নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও তার শ্যালক মাইনুর রহমান অপুর অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি এ দাবি জানান। বিবৃতিতে খোন্দকার দেলোয়ার বলেন,'' ষড়যন্ত্রমূলকভাবে পিলখানা পৈশাচিক হত্যাকাণ্ডের মামলায় সরকার পিন্টুকে গ্রেপ্তার করেছে। এটা বর্তমান সরকারের দমন নীতির অংশ। ভুয়া অভিযোগে পিন্টুর মতো তার শ্যালককেও গ্রেপ্তার করা হয়েছে। আওয়ামী জোট সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য স্বৈরতান্ত্রিক পন্থা গ্রহণ করেছে যার ফল শুভ হবে না।'' তিনি আদালত প্রাঙ্গন থেকে পিন্টুর গ্রেপ্তারের ঘটনাকে আদালতের প্রতি সরকারের অশ্রদ্ধার বহিঃপ্রকাশ বলেও আখ্যায়িত করেন। দেলোয়ার অভিযোগ করেন, সরকার তাদের ব্যর্থতাকে আড়াল করতেই বিএনপির নেতা-কর্মীর ওপর 'মামলা হামলার পুরনো প্র্যাকটিস' আবার শুরু করেছে। বিবৃতিতে পিন্টুর পরিবার ও আত্বীয় স্বজনদের বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়। বিডিনিরউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২২১৬ঘ.