ঢাকা, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংসদের বাজেট অধিবেশনের প্রাক্কালে সরকারি দল আওয়ামী লীগ তার সংসদীয় দলের সভা আহবান করেছে ৪ জুন।
সংসদ ভবনের নবম তলায় সরকারি দলের সভাকক্ষে এ সভা হবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।
সংসদীয় দলের এ সভায় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সভাপতিত্ব করবেন। সংসদের প্রধান হুইপ সভায় দলের সব সাংসদকে উপস্থিত থাকতে বলেছেন।
নবম সংসদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে ৪ জুন বিকালে। আগামী ১০ জুন সংসদে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০৫০ঘ.
bdnews24