২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মংলায় প্রথমবারের মত গাড়িবাহী জাহাজ ভিড়বে বুধবার

মংলা বন্দরে আমদানি করা গাড়ি খালাসের জন্য বুধবার একটি জাহাজ ভেড়ার কথা রয়েছে। এটাই হবে মংলা বন্দরে ভেড়া প্রথম গাড়িবাহী জাহাজ। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বন্দর জেটিতে সকাল ১১টায় গাড়ি খালাস কাজের উদ্বোধন করবেন বলে মংলা বন্দর কর্তৃপক্ষ জানায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 01:05 PM

Updated : 26 Aug 2022, 11:33 AM

বাগেরহাট, জুন ২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মংলা বন্দরে আমদানি করা গাড়ি খালাসের জন্য বুধবার একটি জাহাজ ভেড়ার কথা রয়েছে। এটাই হবে মংলা বন্দরে ভেড়া প্রথম গাড়িবাহী জাহাজ। খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আবদুল খালেক বন্দর জেটিতে সকাল ১১টায় গাড়ি খালাস কাজের উদ্বোধন করবেন বলে মংলা বন্দর কর্তৃপক্ষ জানায়। হারবার মাস্টার কমান্ডার মো. এনামুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চট্টগ্রাম বন্দর থেকে ছেড়ে আসা ফিলিপাইনের পতাকবাহী জাহাজ এমভি অ্যাসটারলা ইটারনা বুধবার সকাল সাড়ে ১০টায় বন্দর জেটিতে ভিড়বে। এখানে ২৫৫টি গাড়ি খালাস করা হবে।" এর আগে জাহাজটি থেকে চট্টগ্রাম বন্দরে ২০৬টি জাহাজ খালাস হয়। গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান 'মেসার্স হকস বে' জাপান থেকে গাড়িগুলি আমদানি করছে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯০৪ ঘ.