২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর ফাঁকি মামলায় হাসানাত আবদুল্লাহকে আত্মসমর্পনের নির্দেশ

আয়কর ফাঁকির মামলায় সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহকে আগামী চার সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 06:29 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, জুন ১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - আয়কর ফাঁকির মামলায় সাবেক চিফ হুইপ আবুল হাসানাত আবদুল্লাহকে আগামী চার সপ্তাহের মধ্যে নিু আদালতে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ সময়ের মধ্যে তাকে গ্রেপ্তার বা হয়রানি না করতে সরকার ও আইন-শৃংখলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আদালত আগামী ত্রিশ দিনের মধ্যে তাকে এ মামলায় নিু আদালতের রায়ের মধ্যে আপিল দায়ের করতে নির্দেশ দেন। সোমবার বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি বোরহান উদ্দিননের হাইকোর্ট বেঞ্চ আবুল হাসানাত আবদুল্লাহর জামিন আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। গত তত্ত্বাবধায়ক সরকার আমলে আবুল হাসানাত আবদুল্লাহর বিরুদ্ধে আয়কর ফাঁকির এ মামলাটি দায়ের করে জাতীয় রাজস্ব বোর্ড। এ মামলায় নিু আদালত তাকে সাত বছরের কারাদন্ড দেয়। আবুল হাসানাত আবদুল্লাহর পক্ষে হাইকোর্টে শুনানি করেন ব্যারিস্টার এম আমীর-উল-ইসলাম ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিআর/০০২৩ ঘ.