গাজীপুর, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নারগানা বাজার এলাকায় জনতা ছয় হাজার পঁচা ডিম পরিবহনের সময় একটি প্রাইভেটকার আটক করে। পরে পুলিশ ডিমসহ গাড়ি জব্দ ও চালকসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
রোববার রাত ১০ টার দিকে স্থানীয় আজম খান পোলট্রি অ্যান্ড হ্যাচারি থেকে পঁচা ডিম নেওয়ার সময় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তার করা গাড়িচালক এবাদুল ইসলাম (২৪) ও মোস্তাককে (৩০) সোমবার ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গাজীপুর আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তারকৃতদের বরাত দিয়ে কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল জানান, দীর্ঘদিন যাবত ওই খামার থেকে পঁচা ডিম কিনে সেগুলো ফেনী জেলার বিভিন্ন বিস্কুট ও পাউরুটি কারখানায় সরবরাহ করা হচ্ছিল।
ওসি জানান, জব্দ করা ডিম সোমবার কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা করা হয়। পরীক্ষার ফলে জানা যায় ডিমগুলো পঁচা।
এ ব্যাপারে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. ওয়াহিদুজ্জামান বাদী হয়ে মামলা করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৫০ ঘ.
bdnews24