২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষার্থীদের পদচারণায় ফের মুখরিত রাবি ক্যাম্পাস

শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখর হয়ে উঠেছে রাজশাহী বিশ্বাবিদ্যালয় ক্যাম্পাস। প্রায় আড়াই মাস পর সোমবার বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। শনিবার খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ১৬টি হল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 05:10 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শিক্ষার্থীদের পদচারণায় আবার মুখর হয়ে উঠেছে রাজশাহী বিশ্বাবিদ্যালয় ক্যাম্পাস। প্রায় আড়াই মাস পর সোমবার বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হয়। শনিবার খুলে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ১৬টি হল। গত ১৩ মার্চ রাবিতে শিবির-ছাত্রলীগ সংঘর্ষে শিবির নেতা শরিফুজ্জামান নোমানী নিহত হন। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। গত ১২ মে সিন্ডিকেটের বৈঠকে ১ জুন বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়। উপাচার্য অধ্যাপক ড. আব্দুস সোবহান রুটিন মাফিক ক্লাস এবং বন্ধ হয়ে যাওয়া পরীক্ষাগুলো দ্রুত নেওয়ার জন্য শিক্ষকদের প্রতি অনুরোধ জানিয়েছেন। সেশনজট কাটিয়ে উঠতে প্রয়োজনে তিনি শিক্ষকদের অতিরিক্ত ক্লাশ নেওয়ারও অনুরোধ জানান। বিশ্ববিদ্যালয় খোলার দিন শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও বিভিন্ন বিভাগে ক্লাস হয়েছে। দীর্ঘ দিন পর ক্যাম্পাসে ফিরে শিক্ষার্থীরা বিভিন্ন চত্বরে বসে কিংবা দাঁড়িয়ে বন্ধুদের সঙ্গে কুশল বিনিময় করেন। কোথাও চায়ের আড্ডা দিতে দেখা গেছে। ইতিহাস বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র জসিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দীর্ঘ দিন পর ক্যাম্পাসে ফিরে বেশ ভালই লাগছে। রুটিন মত দুটি ক্লাস হয়েছে।" তবে দীর্ঘ দিন বন্ধের ফলে প্রায় ছয় মাস সেশনজটের আশঙ্কা প্রকাশ করেন তিনি। আর যাতে কোন কারণে ক্যাম্পাস বন্ধ না হয় সেজন্য ছাত্রসংগঠনগুলোকে সংযত হওয়া জরুরি বলে মনে করেন জসিম। গণযোগাযোগ ও সাংবাদিকতার শিক্ষার্থী সোহেল রানা ভবিষ্যতে ক্যাম্পাস স্থিতিশীল রাখতে এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কর্তৃপক্ষের কাছে দাবি জানান। ছাত্রলীগ সাধারণ সম্পাদক আয়েন উদ্দিন বলেন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের নেওয়া সব পদক্ষেপকে তারা স্বাগত জানিয়েছেন। এদিকে অনাকাঙ্খিত বন্ধের ফলে স্থগিত হওয়া