ঢাকা, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মোবাইল ফোনে চাঁদাবাজি বন্ধে এবং হুমকি প্রতিরোধে একটি সুপারিশ প্রণয়নের জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যানকে আহবায়ক করে একটি কমিটি গঠন করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপ সচিব (রাজনৈতিক) সিদ্দিকউল্লাহ ভূঁইয়া স্বাক্ষরিত এক আদেশে সোমবার ১৫ সদস্যের এ কমিটি গঠনের কথা জানানো হয়।
কমিটিকে আগামী ১৫ কর্মদিবসের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
মোবাইল ফোনের মাধ্যমে সংঘটিত সব ধরনের সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকান্ড প্রতিহত ও প্রতিরোধ করতে স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী সুপারিশমালা প্রণয়ন করবে এ কমিটি। এক্ষেত্রে প্রচলিত আইন পর্যালোচনা করে তা সময়োপযোগী করারও সুপারিশ করবে কমিটি।
স্বরাষ্ট্র, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়, পুলিশের মহাপরিদর্শক, ডিজিএফআই মহাপরিচালক, এনএসআই, র্যাব, পুলিশের বিশেষ শাখা (এসবি), সিআইডি এবং ছয়টি মোবাইল ফোন অপারেটরের প্রতিনিধিরা কমিটির সদস্য হিসেবে থাকবেন।
স
bdnews24