২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বলেশ্বর নদী থেকে অজ্ঞাতনামা লাশ উদ্ধার

বাগেরহাট-পিরোজপুর সীমান্তের বলেশ্বর নদীর সেতুর নিচ থেকে রোববার অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2009, 09:29 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

বাগেরহাট, জুন ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট-পিরোজপুর সীমান্তের বলেশ্বর নদীর সেতুর নিচ থেকে রোববার অজ্ঞাতনামা এক ব্যক্তির অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। মোরেলগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজুল ইসলাম বলেন, রোববার সন্ধ্যায় বাগেরহাট-পিরোজপুর সীমান্তের বলেশ্বর নদীর সেতুর নিচে একটি লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। এ ব্যক্তির বয়স আনুমানিক ৫০ বছর বলে তিনি জানান। এসআই রিয়াজুল ইসলাম জানান, ২৫ মে ঘূর্ণিঝড় আয়লায় জলোচ্ছ্বাসের কবলে পড়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। সোমবার লাশটি ময়না তদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার মোরেলগঞ্জ থানা পুলিশ উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া খালের সেতুর নিচ থেকে অজ্ঞাতনামা আরও এক ব্যক্তির লাশ উদ্ধার করে। ওই ব্যক্তিরও পরিচয় জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/এমএসবি/১৫৩৩ ঘ.