২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে সিএনজি ফিলিং স্টেশনে আগুন, আহত ৮

নারায়ণগঞ্জের একটি সিএনজি ফিলিং স্টেশনে মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে অন্তত আটজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2009, 09:43 AM

Updated : 26 Aug 2022, 11:33 AM

ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- নারায়ণগঞ্জের একটি সিএনজি ফিলিং স্টেশনে মঙ্গলবার সকালে অগ্নিকাণ্ডে অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। সকাল সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলখানা সংলগ্ন মার্স সিএনজি স্টেশনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিদগ্ধ স্টেশন কর্মচারী বুলু জানান, সকাল সাড়ে ১১টার দিকে পাম্পে আগুন লাগে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে গিয়ে তারা আহত হন। তিনি জানান, তাদের ধারণা পাম্পে রাখা কোনও সিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দমকল বাহিনীর গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বলে তিনি জানান। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আহতরা হলেন- স্টেশন কর্মচারী জসীমউদ্দীন (৩৫), আল আমিন (১৮), বাদশা (৩০), আব্দুল হামিদ (৪৫), আব্দুর রাজ্জাক (৪৫), বুলু (২৫), অটোরিক্সা চালক স্বপন (২৮) ও বাবলু (৩০)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এইচএ/১৫৪৪ ঘ.