২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আগ্রাসীর বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হোন: বিএনপি

টিপাইমুখে বাঁধ নির্মাণসহ দেশকে অবরুদ্ধ করে ফেলার মতো 'আগ্রাসীর' বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে বিএনপি। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার বিকেলে 'স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতার যুদ্ধ' শীর্ষক এক আলোচনা সভায় এ আহবান জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2009, 02:58 PM

Updated : 26 Aug 2022, 11:32 AM

ঢাকা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--টিপাইমুখে বাঁধ নির্মাণসহ দেশকে অবরুদ্ধ করে ফেলার মতো 'আগ্রাসীর' বিরুদ্ধে জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছে বিএনপি। বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন রোববার বিকেলে 'স্বাধীনতার ঘোষণা ও স্বাধীনতার যুদ্ধ' শীর্ষক এক আলোচনা সভায় এ আহবান জানান। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের মিলনায়তনে আয়োজিত ওই সভার প্রধান অতিথি দেলোয়ার বলেন,''টিপাই মুখে বাঁধ নির্মাণ, বঙ্গোপসাগরে তালপট্টি দ্বীপ দখলসহ নানা দিক থেকে আমরা আগ্রাসী শক্তি দিয়ে পরিবেষ্টিত হতে যাচ্ছি। দেশের স্বাধীনতা ও অস্তিত্ব রক্ষায় জাতীয়তাবাদী শক্তিকে আজ এক হতে হবে। যারা আমাদের শৃঙ্খলিত করতে চায়, তাদের ষড়যন্ত্র রুখে দিতে হবে।'' বিএনপি প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ২৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলের তিনদিনের কেন্দ্রীয় কর্মসূচি এই আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। দেলোয়ার সরকারের প্রতি আহবান রেখে বলেন,'' টিপাই মুখে বাঁধ নির্মাণ বন্ধে উদ্যোগ নিন। তাদের কাছে প্রতিবাদ করুন। এ বাঁধ নির্মাণ হলে বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হবে।'' তিনি দেশের পরিস্থিতি প্রসঙ্গে বলেন,'' দেশের মানুষ আজ অতিষ্ঠ হয়ে পড়েছে।" বিডিআর ঘটনার মূল ষড়যন্ত্রকারীদের আড়াল করে সরকারি তদন্ত কমিটি 'মিথ্যা ও বানোয়াট' প্রতিবেদন জমা দিয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি নেতা। জিয়াকে 'স্বাধীনতার ঘোষক' উল্লেখ করে তিনি বলেন," একাত্তরের ২৬ মার্চ মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণাকে দেশের মানুষ গ্রহণ করেছে।" যারা ওই ঘোষণার বিপক্ষে কথা বলছেন, তাদের কাছে কোনো দালিলিক প্রমাণ নেই দাবি করে দেলোয়ার বলেন, "ইতিহাসের কাছে এই বির্তক টিকবে না।'' 'স্বাধীনতার ঘোষণা' নিয়ে বিএনপি ও মুক্তিযুদ্ধের সময় নেতৃত্বদানকারী আওয়ামী লীগের মধ্যে তিক্ত বিতর্ক রয়েছে। বেতারে ওই ঘোষণা স