নেত্রকোনা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে রোববার সকালে মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস) নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে শহরের মোক্তারপাড়া মাঠ থেকে একটি শোভাযাত্রা বের হয়।
র্যালির নেতৃত্ব দেন মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দিন। এতে সর্বস্তরের মানুষ অংশ নেন।
শোভাযাত্রা শেষে মাদকের ভয়াবহতা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এইচএ/১৫০৪ ঘ.
bdnews24