বাগেরহাট, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের মংলা উপজেলায় শনিবার বিকেলে বজ্রপাতে দুইজন মারা গেছেন।
তারা হলেন- উপজেলার চিলা ইউনিয়নের চিলা গ্রামের মহাদেব রায়ের ছেলে বিষ্ণু রায় (৩৫) এবং সোনাইলতলা ইউনিয়নের সোনাইলতলা গ্রামের শেখ মতিয়ার রহমান (৬০)।
মংলা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নুর আলম রোববার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শনিবার বিকেলে সুন্দরবন সংলগ্ন চিলা এলাকার পশুর নদীতে চিংড়ির পোনা আহরণের সময় বিষ্ণু নামে এক জেলে বজ্রপাতে মারা যান। প্রায় একই সময়ে সোনাইলতলা এলাকায় মতিয়ার নিজ চিংড়ি ঘেরে কাজ করা অবস্থায় বজ্রপাতে মারা যান।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এজে/১১২৭ ঘ.
bdnews24