বরিশাল, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঝালকাঠির কাঠালীয়া উপজেলার বাশবুনিয়া গ্রামে শনিবার সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একই পরিবারের তিনজন মারা গেছেন।
এরা হলেন- রুহুল আমিন (৪০), তার ছেলে রাজিব (১৩) এবং ভাইয়ের স্ত্রী খাদিজা বেগম (২৮)।
কাঠালীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে খেলা করতে গিয়ে রাজিব পল্লী বিদ্যুতের ছেড়া তারে জড়িয়ে যায়। বাবা ও চাচী তাকে উদ্ধার করতে গেলে তিনজনই ঘটনাস্থলে মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯১১ ঘ.
bdnews24