২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় এক 'রাজাকারের' বিরুদ্ধে মামলা

মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে মাগুরায় এক 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি দায়ের করেন মোহাম্মদপুর উপজেলার খলিশা গ্রামের শামছুন্নাহার শেলী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2009, 10:14 AM

Updated : 26 Aug 2022, 11:31 AM

মাগুরা, মে ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - মুক্তিযুদ্ধের সময় হত্যার অভিযোগে মাগুরায় এক 'রাজাকারের' বিরুদ্ধে মামলা হয়েছে। বৃহস্পতিবার মুখ্য বিচার বিভাগীয় হাকিম আদালতে মামলাটি দায়ের করেন মোহাম্মদপুর উপজেলার খলিশা গ্রামের শামছুন্নাহার শেলী। হাকিম শেখ জালালউদ্দিন মামলাটি এজাহার হিসেবে গণ্য করে আইনানুগ ব্যবস্থা নিতে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন। মামলার আসামি হলেন- সদর উপজেলার পূর্ব বাড়িয়ালা গ্রামের আব্দুল আজিজ। শামসুন্নাহার শেলী অভিযোগ করেন, ১৯৭১ সালের ১৪ আগস্ট রাত ৮টার দিকে আসামি আজিজ তাদের বাড়িতে হামলা চালিয়ে নামাজ শেষে তসবিহ পাঠরত অবস্থায় তার বাবা সিরাজুল ইসলামকে গুলি করে হত্যা করে। এ সময় ঘটনাস্থলে থাকা দেলোয়ার হোসেন নামে অপর এক ব্যক্তিও নিহত হন। আজিজ মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীর দোসর রাজাকার বাহিনীর সদস্য ছিলেন বলেন মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/এমএসবি/১৬২০ ঘ.