২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

'সিমেন্সের ঘুষে জঙ্গি অর্থায়ন তদন্তে সংসদীয় কমিটি হবে'

জার্মান প্রতিষ্ঠান সিমেন্সের ঘুষের অর্থ জঙ্গি অর্থায়নে ব্যবহৃত হয়েছে কি না- তা খতিয়ে দেখতে সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হবে। মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু একথা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2009, 04:08 PM

Updated : 26 Aug 2022, 11:31 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জার্মান প্রতিষ্ঠান সিমেন্সের ঘুষের অর্থ জঙ্গি অর্থায়নে ব্যবহৃত হয়েছে কি না- তা খতিয়ে দেখতে সংসদীয় তদন্ত কমিটি গঠন করা হবে। মঙ্গলবার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু একথা জানান। বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিসিএস টেলিকম সামিতির কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান শেষে মন্ত্রী সাংবাদিকদের বলেন, "আগামী ৩১ মে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তদন্ত কমিটি গঠনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।" রাজিউদ্দিন রাজু আরো বলেন, "সরকার বাংলদেশ টেলিকমিউনিকেশন্স কোম্পানি লিমিটেড (বিটিসিএল) এবং বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেডকে একীভূত করার চিন্তাভাবনা করছে।" যুক্তরাষ্ট্র ভিত্তিক টেলিভিশন চ্যানেল পাবলিক ব্রডকাস্টিং সার্ভিসের ওয়েবসাইটে গত ১১ মে সাংবাদিক ডেভিড মনটেরোর এক প্রতিবেদনে সিমেন্স ঘুষ কেলেঙ্কারির বিষয়টি উঠে আসে। এতে বলা হয়, জার্মান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান সিমেন্স বাংলাদেশে কাজ পেতে ৫ মিলিয়ন ডলার ঘুষ দিয়েছিল। যুক্তরাষ্ট্রের আদালতে এ বিষয়টি সিমেন্স স্বীকারও করে। মার্কিন বিচার দপ্তরের কৌসুলিরা আদালতে যে দলিলপত্র উপস্থাপন করেন তাতে ঘুষগ্রহণকারী মন্ত্রীর নাম উল্লেখ না করা হলেও পরবর্তী তদন্তে তৎকালীন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হকের নাম বেরিয়ে আসে বলে ওই প্রতিবদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনে দাবি করা হয়, আমিনুল হক যখন ঘুষ নেন তখন তিনি জঙ্গি সংগঠন জেএমবির পৃষ্ঠপোষকতা করছিলেন। তবে সিমেন্স আমিনুল হককে যে ঘুষ দিয়েছিল তা জেএমবির হাতে গেছে কিনা মনটেরোর প্রতিবেদনে তা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। জেএমবিকে মদতদানের অভিযোগে ২০০৭ সালে আমিনুল হকের ৩১ বছরের কারাদণ্ড হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএইচএন/এইচএ/২২১৩ ঘ.