ঢাকা, মে ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বান্দরবান ও রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন করেছে সরকার।
রাষ্ট্রপতির আদেশে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এ পুনর্গঠন করে। রোববার মন্ত্রণালয় পৃথক বার্তায় এই দুই জেলা পরিষদে তা জানিয়ে দেয়।
মামলা থাকার কারণে খাগড়াছড়ি জেলা পরিষদে কোনো পরিবর্তন আনা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিদের পাঠানো সংবাদ-
বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলা পরিষদের অন্তর্বর্তী পরিষদের নতুন চেয়ারম্যান হয়েছেন আওয়ামী লীগ নেতা ক্য শৈ হ্লা।
পরিষদের নতুন চার সদস্য হলেন- জেলা আওয়ামী লীগ জেলা সভাপতি প্রসন্ন কান্তি তঞ্চঙ্গ্যা, সাধারণ সম্পাদক কাজী মজিবুর রহমান, সদর উপজেলা আ. লীগ সভাপতি ক্য সা প্র" মারমা এবং থানচি উপজেলা আ. লীগ নেতা অং প্র" মুরং।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব (পিএস) সোয়ে মেন জো নতুন পরিষদ গঠনের ব্যাপারে মন্ত্রণালয়ের ফ্যাক্স বার্তা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
নতুন নিয়োগ পাওয়া জেলা পরিষদ সদস্য কাজী মজিবুর রহমান জানান, তাদের নিয়োগের বিষয়টি জেলা পরিষদ থেকে জানানো হয়েছে।
আওয়ামী লীগ সরকার গঠনের পর থেকে জেলা পরিষদে পরিবর্তনের দাবি করা হচ্ছিল। গত ২০ মে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বান্দরবানে এলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ আবার এ দাবি জানান।
২০০৭ সালের ১৫ জুলাই তত্বাবধায়ক সরকারের সময় থানজামা লুসাইকে চেয়ারম্যান এবং চিংসাপ্র" কেসি, আমিনুর রশিদ, টিএস বম ও নু শৈ প্র"-কে সদস্য করে অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়েছিল।
রাঙ্গামাটি: রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের নতুন অন্তর্বর্তী চেয়ারম্যান হলেন নানিয়ারচর উপজেলা আ. লীগ সভাপতি নিখিল কুমার চাকমা।
চার সদস্য হলেন- জেলা আ. লীগ সদস্য শামীমা রশিদ, কাউখালী উপজেলা আ. লীগ সভাপতি আংশুপ্র" চৌধুরী, বিলাইছড়ি উপজেলা আ. লীগ সভাপতি ও সদর উপজেলা ইউপি চেয়ারম্যান অভিলাষ তংচংগ্যা এবং বাঘাইছড়ি উপজেলা আ. লীগ সভাপতি বৃষকেতু চাকমা।
নতুন নিয়োগ পাওয়া চেয়ারম্যান নিখিল কুমার চাকমা মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময় নিয়োগ দেওয়া পরিষদের চেয়ারম্যান ছিলেন জগৎ জ্যোতি চাকমা। সদস্যরা ছিলেন- বিহারী রঞ্জন চাকমা, অংশু সাইন চৌধুরী, মনিরুজ্জামান মহসিন রানা ও রতিকান্ত তঞ্চঙ্গ্যা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমকে/ডিডি/এসকে/২২৪৩ঘ.
bdnews24