সাভার, মে ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সাভারের আমিনবাজারে বুধবার রাতে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় বলে পুলিশ জানায়।
নিহতের বয়স আনুমানিক ২৫ বছর। তার পরনে ছিল ফুল প্যান্ট।
সাভার থানার উপ-পরিদর্শক আব্দুল আজিজ জানান, রাত ৯টার দিকে আমিনবাজার সেতুর নিচ থেকে এক অজ্ঞাত পরিচয় যুবকের লাশ উদ্ধার করা হয়। তার শরীরে বহু ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
সন্ধ্যায় কোনো দুস্কৃতকারী দল তাকে হত্যার পর লাশটি ওখানে ফেলে যায় বলে পুলিশ ধারণা করছে।
এ ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১৭ ঘ.
bdnews24