২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রমনা বোমা হামলা মামলায় আরো দু'জনের সাক্ষ্য গ্রহণ

রমনা বটমূলে বোমা হামলা মামলায় সোমবার আরো দু'জন ঢাকার একটি আদালতে সাক্ষ্য দিয়েছেন। হামলায় আহত তেজগাঁও পলেটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্র মাহমুদুল কবির এবং রাজধানীর একটি প্রতিষ্ঠানের ফ্যাশন ডিজাইনের ছাত্র ওমর ফারুকের সাক্ষ্য নেন মহানগর সিনিয়র বিশেষ বিচারক এ এন এম বশিরউল্লাহ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2009, 05:43 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রমনা বটমূলে বোমা হামলা মামলায় সোমবার আরো দু'জন ঢাকার একটি আদালতে সাক্ষ্য দিয়েছেন। হামলায় আহত তেজগাঁও পলেটেকনিক ইনস্টিটিউটের সাবেক ছাত্র মাহমুদুল কবির এবং রাজধানীর একটি প্রতিষ্ঠানের ফ্যাশন ডিজাইনের ছাত্র ওমর ফারুকের সাক্ষ্য নেন মহানগর সিনিয়র বিশেষ বিচারক এ এন এম বশিরউল্লাহ। ২০০১ সালের পহেলা বৈশাখে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে এই হামলা চালানো হয়। একই আদালতে এ ব্যাপারে দায়ের করা হত্যা মামলারও বিচার চলছে। আগামী ২০ এবং ২১ মে হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য আছে। এর আগে বাদীসহ দু'জনের সাক্ষ্য নেওয়া হয়। সাক্ষ্য গ্রহণকালে মামলায় অভিযুক্ত কারারুদ্ধ হরকাতুল জিহাদ নেতা মুফতি হান্নানসহ পাঁচজনকে আদালতে হাজির করা হয়। জামিনে থাকা আসামি মাওলানা আকবর হোসাইনও আদালতে হাজির ছিলেন। এ ছাড়া ৮ অভিযুক্ত পলাতক রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/ডিডি/টিআর/২৩৪২ ঘ.