২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবারক হোসেনের ৬ হত্যাকারী গ্রেপ্তার

মেরুল ডিআইটি প্রজেক্টে তোবা গ্র"পের এমডির শ্বশুর মোবারক আলীর ৬ হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, চাঁদা না পেয়ে শীর্ষ সন্ত্রাসী জিসানের নির্দেশে এই সন্ত্রাসীরা তোবা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে গুলি করলে গাড়িতে থাকা তার শ্বশুর মোবারক হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2009, 06:17 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মেরুল ডিআইটি প্রজেক্টে তোবা গ্র"পের এমডির শ্বশুর মোবারক আলীর ৬ হত্যাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ জানায়, চাঁদা না পেয়ে শীর্ষ সন্ত্রাসী জিসানের নির্দেশে এই সন্ত্রাসীরা তোবা গ্র"পের ব্যবস্থাপনা পরিচালক দেলোয়ার হোসেনকে হত্যার উদ্দেশ্যে গুলি করলে গাড়িতে থাকা তার শ্বশুর মোবারক হোসেন গুলিবিদ্ধ হয়ে নিহত হন। রোববার সকালে ঢাকা মহানগর পুলিশ কমিশনার এ কে এম শহিদুল হক লিখিত বক্তব্যে বলেন, "কিছুদিন আগে জিসান গ্র"পের সন্ত্রাসীরা দেলোয়ার হোসেনের কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। তিনি এ ঘটনায় বাড্ডা থানায় একটি জিডিও করেন। এ হত্যাকান্ডের পর পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করে। প্রথমে মগবাজার সোনালীবাগ এলাকা থেকে হত্যাকান্ডে সরাসরি জড়িত রাজিব হাওলাদার (২০)কে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্য অনুযায়ী খিলগাঁও ও মগবাজার এলাকা থেকে ফেরদৌস খান (২০), পলাশ খান (২৫), রমজান (২০), সাফিন লস্কর (২০) ও ঝন্টু ইসলাম (২০)কে গ্রেফতার করা হয়। পুলিশ কমিশনার জানান, হত্যাকান্ডে পলাশ সমন্বয়কের দায়িত্ব পালন করে। ঘটনার দিন তারা মধ্যবাড্ডা নতুন সড়কের একটি পরিত্যক্ত বাড়িতে একত্রিত হয়ে ঘটনাস্থল ডিআইটি প্রজেক্টের ১৩ ও ১৪ নম্বার রোডের সংযোগস্থলে যায়। এদের দুইজন দেলোয়ারের বাড়ির সামনে অবস্থান নেয়। ব্যবসায়ী দেলোয়ারের গাড়িটি বাড়ি থেকে বের হওয়ার পর এ দুজন মোবাইল ফোনে অন্যদের জানিয়ে দেয়। তারা গাড়িতে দেলোয়ার আছে ভেবে গুলিবর্ষণ করলে মোবারক হোসেন নিহত হন। পুলিশ জানায়, এর আগেও সন্ত্রাসীরা দুইদফা ব্যবসায়ী দোলোয়ার হোসেনকে হত্যার পরিকল্পনা করে। কিন্তু সময়মতো আগ্নেয়াস্ত্র না পাওয়ায় তাদের সে চেষ্টা সফল হয়নি। হত্যাকান্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। গত ১২ মে সকাল সোয়া সাতটায় নাতি-নাতনিদের নিয়ে গাড়িতে করে স্কুলে যাচ্ছিলেন দোলোয়ার হোসেনের শ্বশুর মোবারক হোসেন। গাড়িটি ডিআইটি প্রজেক্টের ১৩ ও ১৮ নম্বার রোডের সংযোগস্থলে পৌঁছলে সন্ত্রাসীরা এলোপাথারি গুলি ছুড়ে পালিয়ে যায়। ঘাড়ে গুলিবিদ্ধ হন মোবারক। হাসপাতালে নেওয়ার পথে মারা যান তিনি। ওইদিনই দেলোয়ার হোসেন বাদী হয়ে বাড্ডা থানায় একটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এইচএ/০০২২ ঘ.