২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ফাইবার অপটিক্যাল লাইন স্থাপনের প্রস্তাবে মায়ানমার সম্মত

দু'দেশের মধ্যে আন্ত:সীমান্ত ফাইবার অপটিক্যাল লাইন স্থাপনে বাংলাদেশের প্রস্তাবে মায়ানমার ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। মায়ানমার থেকে শনিবার প্রাপ্ত বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী উ নিয়ান উইন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে বলেছেন, মায়ানমার ও চীন তিন দেশের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনেও আগ্রহী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 07:22 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- দু'দেশের মধ্যে আন্ত:সীমান্ত ফাইবার অপটিক্যাল লাইন স্থাপনে বাংলাদেশের প্রস্তাবে মায়ানমার ইতিবাচকভাবে সাড়া দিয়েছে। মায়ানমার থেকে শনিবার প্রাপ্ত বিবৃতিতে বলা হয়েছে, দেশটির পররাষ্ট্রমন্ত্রী উ নিয়ান উইন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনিকে বলেছেন, মায়ানমার ও চীন তিন দেশের মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনেও আগ্রহী। তিন সফর সঙ্গীসহ দীপু মনি মায়ানমারে গিয়ে সেদেশের প্রধানমন্ত্রী জেনারেল থেইন সেইন, উ নিয়ান উইন ও জ্বালানিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল লুন থি-র সঙ্গে আলোচনা করেন। বিবৃতিতে বলা হয়, মায়ানমারের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন,সীমান্ত অতিক্রম করে দু'দেশের মধ্যে ফাইবার অপটিক্যাল লাইন স্থাপনের সম্ভাবনা তারা পরীক্ষা-নিরীক্ষা করে দেখবেন। এ অঞ্চলের অন্যান্য দেশের সঙ্গে যোগাযোগ স্থাপনে এই লাইন ব্যবহার করা যেতে পারে বলে বিবৃতিতে বলা হয়। বাংলাদেশে গত বছর বেশ কয়েকবার সাবমেরিন কেব্ল নেটওয়ার্ক কাটা পড়ে। একারণে ঢাকা বাংলাদেশের নেটওয়ার্ক কাটা পড়লে মায়ানমারের নেটওয়ার্ক ব্যবহারের সুযোগ দেওয়ার প্রস্তাব দেয়। বাংলাদেশও একই রকম ছাড় দেওয়ার প্রস্তাব দেয় মিয়ানমারকে। ২০০৭ সালের জুলাই মাসে বাংলাদেশের গুমদুম ও মিয়ানমারের তুমব্রোর মধ্যে সড়ক যোগাযোগ স্থাপনের জন্য দেশ দু'টির মধ্যে একটি চুক্তি সই হয়। চীন পর্যন্ত বিস্তৃত করা সম্ভব ওই সড়ক নির্মাণের জন্য বাংলাদেশ প্রয়োজনীয় অর্থ যোগান দেবে। মিয়ানমার এতে অর্থ যোগান দিতে রাজি হয়নি। সড়কটি নির্মাণ সম্ভব হলে চীন তার পূর্বাঞ্চলে পণ্য সরবরাহ করতে মিয়ানমারের মধ্য দিয়ে চট্টগ্রাম বন্দর ব্যবহার করার সুযোগ পাবে। এছাড়া এই সড়ক বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে ব্যাপক অবদান রাখবে। বিবৃতিতে বলা হয়, সরকারি বা বেসরকারি পর্যায়ে উভয় পক্ষ সরাসরি বিমান যোগাযোগ চালু করতেও সম্মত হয়েছে। দীপু মনি এ ব্যাপারে বিদ্যমান চুক্তির প্রয়োজনীয় সংশোধনী খতিয়ে দেখার জন্য একটি বাংলাদেশী প্রতিনিধি দল পাঠানোরও পরামর্শ দিয়েছেন বলে উল্লেখ করা হয় বিবৃতিতে। বাংলাদেশে অবস্থানরত অবশিষ্ট রোহিঙ্গা শরণার্থী ফেরত পাঠানোর প্রশ্নটিও তোলেন দীপু মনি। জ্বালানিমন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল লুন থি-র সঙ্গে আলোচনাকালে দীপু মনি বাংলাদেশে ইউরিয়া উৎপাদনের জন্য মিয়ানমারকে গ্যাস সরবরাহ করার অনুরোধ করেন। এই ইউরিয়া আবার মিয়ানমারে রপ্তানি করা হবে বলে তিনি জানান। জেনারেল থি দীপু মণিকে বলেন বাংলাদেশকে দেওয়ার মতো যথেষ্ট গ্যাস থাকলে তা দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিআর/২৩৫৫ঘ.