২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে আগুনে ১১টি বসতঘর পুড়ে ছাই

ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নিধিপট্টিগ্রামে শনিবার দুপুরে আগুন লেগে ছয়টি পরিবারের ১১টি বসতঘর পুড়ে গেছে। রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, দুপুর আড়াইটার দিকে গ্রামের নূর ইসলাম ফকিরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2009, 03:53 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ফরিদপুর, মে ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নের নিধিপট্টিগ্রামে শনিবার দুপুরে আগুন লেগে ছয়টি পরিবারের ১১টি বসতঘর পুড়ে গেছে। রামকান্তপুর ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জানান, দুপুর আড়াইটার দিকে গ্রামের নূর ইসলাম ফকিরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত। মুহুর্তে আগুন ছড়িয়ে পড়ে নূর ইসলাম ফকির, ইছাক ফকির, মতিন ফকির, মিজান ফকির, খায়ের ফকির এবং তারা ফকিরের বসতঘরে। তিনি জানান, খবর পেয়ে ফরিদপুর থেকে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় তিন ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১৫৯ ঘ.