২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হজ ব্যবস্থাপনায় অনিয়ম সহ্য করা হবে না: ধর্ম প্রতিমন্ত্রী

হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া। শুক্রবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুইদিন ব্যাপী 'হজ ও ওমরাহ মেলা-২০০৯' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2009, 03:35 PM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজ ব্যবস্থাপনায় কোনো অনিয়ম সহ্য করা হবে না বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. শাহজাহান মিয়া। শুক্রবার সকালে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দুইদিন ব্যাপী 'হজ ও ওমরাহ মেলা-২০০৯' এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ''হজ ব্যবস্থাপনার ক্ষেত্রে অনিয়ম দূর করে সুষ্ঠুভাবে হজ পালনের সব ব্যবস্থা করবে সরকার। সরকারি ও বেসরকারি হজ ব্যবস্থাপনায় সমন্বয় সাধন করা হবে। সরকার চায় এবার সুষ্ঠুভাবে হাজীরা যাতে হজ পালন করতে পারেন।'' হজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর আয়োজনে এ মেলা অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি ইব্রাহীম বাহারের সভাপতিত্বে ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মু. মামুনুর রশীদ চৌধুরী ও হাব সাধারন সম্পাদক এম এ রশীদ শাহ সম্রাট বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২১৩৫ ঘ.