চাঁদপুর, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যারা ইতিহাস বিকৃত করছে তাদের চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী।
তিনি বলেন, "জিয়াউর রহমান জীবদ্দশায় নিজেকে কখনও কোথাও স্বাধীনতার ঘোষক হিসেবে পরিচয় দেননি। অথচ তার অবৈধ উত্তরসুরীরা তাকে স্বাধীনতার ঘোষক পরিচয় দিয়ে ইতিহাসকে বিকৃত করছে। এভাবে যারা ইতিহাস বিকৃত করছে তাদের চিহ্নিত করে বিচারের ব্যবস্থা করতে হবে।"
বৃহস্পতিবার সকালে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমীতে বর্ষবরণ উপলক্ষে তিন দিনব্যাপী উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শওকত আলী এসব কথা বলেন।
ডেপুটি স্পিকার বলেন, ধর্মের নামে যারা অধর্মের কাজ করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। এটিও একটি যুদ্ধ। এ যুদ্ধে আমাদেরকে জয়ী হতে হবে। যারা বাঙালি সংস্কৃতি মেনে নিতে পারছে না, তাদের বিরুদ্ধে আবারো একটি সংগ্রাম করতে হবে। এদের নির্মূল করতে হবে। এ শত্র"দের নির্শ্চিহ্ন করার পরিবেশ তৈরি করতে গণজাগরণ সৃষ্টি করতে হবে।
তিনি বলেন, বিগত নির্বাচনে যারা প্রত্যাখাত হয়েছে তারা দেশ, জাতি ও উন্নয়নের শত্র"। স্বাধীনতার শত্র"। এমন কিছু করা যাবে না, যাতে মানুষ আমাদেরকে তাদের মতো প্রত্যাখান করে। আসুন ভাল কাজ করি, দেশকে ভালবাসি।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাঙালি সংস্কৃতি মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মতিন ভূঁইয়া।
জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বাঙালি সংস্কৃতি মঞ্চ চাঁদপুর জেলা শাখার উপদেষ্টা আবু নঈম দুলাল পাটওয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ গাজী, পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অজয় ভৌমিক এবং বাঙালি সংস্কৃতি মঞ্চ চাঁদপুর জেলা শাখার সভাপতি জ্যোৎ
bdnews24