২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে বিএনপির মানববন্ধন কর্মসূচি পালিত

পানি, গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলা, পিলখানা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ক্যান্টমেন্টের বাড়ির ইজারা বাতিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। (আরও তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2009, 08:05 AM

Updated : 26 Aug 2022, 11:28 AM

ঢাকা, মে ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পানি, গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবিলা, পিলখানা হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবি এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ক্যান্টমেন্টের বাড়ির ইজারা বাতিল, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি। (আরও তথ্যসহ) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের চট্টগ্রাম অফিস ও প্রতিনিধিদের পাঠানো খবর: চট্টগ্রাম: উত্তর জেলা ও মহানগর বিএনপি সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে যৌথভাবে মানববন্ধন কর্মসূচি পালন করে। কর্মসূচি শেষে অনুষ্ঠিত সমাবেশে বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আবদুল্লাহ আল নোমান অভিযোগ করেন, "সরকার পিলখানা হত্যাকাণ্ডের তদন্ত রিপোর্ট নিয়ে গড়িমসি করছে।" প্রকৃত খুনীদের আড়াল করতে সরকার তালবাহানা শুরু করেছে- এ অভিযোগ করে তিনি বলেন, "আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার সংখ্যাগরিষ্ঠতার দোহাই দিয়ে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছে। যা দেশবাসী কখনো মেনে নেবে না।" নোমান বলেন, নাগরিক সমস্যা সমাধান না করে জনগণের দৃষ্টি অন্যদিকে সরিয়ে দিতেই খালেদা জিয়ার সেনানিবাসের বাড়ি ছাড়ার নোটিশ দিয়েছে সরকার। মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় অর্থনৈতিক বিষয়ক সম্পাদক গোলাম আকবর খন্দকার, চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক সৈয়দ ওয়াহিদুল আলম, সাংসদ মোস্তফা কামাল পাশা, সাবেক সাংসদ নূরী আরা ছাফা প্রমুখ। রাজশাহী: শহরের সাহেব বাজার জিরো পয়েন্টে বিকেল সাড়ে ৫টা থেকে ৬টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি আজিজুর রহমান, বিএনপির কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক ও সাবেক মেয়র মিজানুর রহমান মিনু, সাবেক মেয়র রেজাউন্নবী দুদু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি নেতা শফিকুল হক মিলন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মামনুনুল কেরামত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ড. রফিকুল ইসলাম, রাবির অধ্যাপক ড. এনামুল হক, আবুল হাসনাতসহ জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গসংগঠনের কয়েকশ' অংশ নেন। বরগুনা: বরগুনা প্রেসক্লাবের সামনে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ মানববন্ধন কর্মসূচি পালন করে। এসময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সভাপতি মাহবুবুল আলম ফারুক মোল