২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য আসমা সিদ্দিকাকে অব্যাহতি

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য ড. আসমা সিদ্দিকাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মো. জাকির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2009, 09:26 AM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সদস্য ড. আসমা সিদ্দিকাকে অব্যাহতি দেওয়া হয়েছে। তার স্থলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ডিন মো. জাকির হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রলনালয় এ সংক্রান্ত আদেশ জারি করেছে। এতে বলা হয়, "সংবিধানের ১১৫ অনুচ্ছেদে ক্ষমতা বলে রাষ্ট্রপতি এই নিয়োগ দিয়েছে।" এতে আরও বলা হয়, কমিশনের চেয়ারম্যান এবং অন্যান্য সদস্যদের নাম অপরিবর্তিত থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/আরএ/জিএনএ/১৫০৯ ঘ.