মুন্সীগঞ্জ, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - এলাকায় আধিপাত্য বিস্তার নিয়ে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার দিঘিরপাড় এলাকায় দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১১টায় এ সংঘর্ষ হয়।
আহত নুরুদ্দিন খলিফা (৩৫), বাবুল খান (৪০), দিদার (৩২), ইউপি চেয়ারম্যান আরিফ হালদার (৩৭), টিপু (৩৫) ও নজীর হালদারকে (৫৫) স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
টঙ্গীবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ বিকেলে ঘটনাস্থল থেকে জানান, স্থানীয় উলু খান গ্র"পের লোকজন তার প্রতিপক্ষ ভুতু হালদারের ছেলে দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান আরিফ হালদারের ওপর হামলা চালালে সংঘর্ষ শুরু হয়। প্রায় একঘণ্টা ধরে এই সংঘর্ষ চলাকালে দিঘিরপাড় বাজার রণক্ষেত্রে পরিণত হয়।
পুলিশ কয়েক দফা চেষ্টা চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিঘিরপাড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৫ ঘ.
bdnews24