২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীর বংশালে ছাত্র-শ্রমিক সংঘর্ষ

ছাত্রীকে উত্যক্ত করার জের ধরে সোমবার রাজধানীর বংশাল রোডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ১৮ জন ছাত্র ও দুই শ্রমিক আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 12:30 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-- ছাত্রীকে উত্যক্ত করার জের ধরে সোমবার রাজধানীর বংশাল রোডে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে ১৮ জন ছাত্র ও দুই শ্রমিক আহত হয়েছে। আহত ছাত্রদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও শ্রমিকদের ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের সময় প্রায় দু'ঘন্টা গুলিস্তান-সদরঘাট রোডে যান চলাচল বন্ধ ছিল। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কাজী আসাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন , দুপুর দুইটায় বিশ্ববিদ্যালয়ের মীরপুরগামী দুটি বাস বংশাল রোডে যানজটে আটকে ছিল। এ সময় বাসের ভেতরে থাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে উদ্দেশ্য করে বাইরে থাকা কিছু শ্রমিক 'বাজে মন্তব্য' করে। এ নিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সঙ্গে শ্রমিকদের কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে ওই শ্রমিকদের সঙ্গে স্থানীয় শ্রমিকরা যোগ দিলে সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করে। শ্রমিকরা বিশ্ববিদ্যালয়ের দুটি বাস ভাঙচুর করে বলে তিনি জানান। কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন আহমেদ বলেন, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে আহত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা হচ্ছে -আরিফুর রহমান, কাজল সরকার, শামিম খান ,সুমন, জয়, বাবু, পারভেজ, তারেক, শান্ত সহ ১৮ জন। আহত শ্রমিকরা হচ্ছে