২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে বজ্রপাতে একজন নিহত

নীলফামারী সদর, ডোমার ও জলঢাকা উপজেলায় রোববার রাত ও সোমবার সকালে দু'দফা শিলাবৃষ্টি ও বজ্রপাতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। নিহতের নাম- আমেনা বেগম (৫৫)। তিনি সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত জাবেদ আলীর স্ত্রী। সোমবার সকালে বজ্রপাতে তিনি নিহত হন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 12:22 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

নীলফামারী , মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নীলফামারী সদর, ডোমার ও জলঢাকা উপজেলায় রোববার রাত ও সোমবার সকালে দু'দফা শিলাবৃষ্টি ও বজ্রপাতে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুজন। নিহতের নাম- আমেনা বেগম (৫৫)। তিনি সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের মাঝপাড়া গ্রামের মৃত জাবেদ আলীর স্ত্রী। সোমবার সকালে বজ্রপাতে তিনি নিহত হন। আহতরা হলেন আমেনার নাতি রফিকুল ইসলাম (১৪) ও রবিউল ইসলাম (১২)। তাদের নীলফামারী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার রাতে ও সোমবার সকালে নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম, চওড়া বড়গাছা, পলাশবাড়ি, কুন্দপুকুর ইউনিয়নসহ পৌর এলাকা, ডোমার উপজেলার সোনারায়, গোমনাতি ও পৌর এলাকা এবং জলঢাকা উপজেলার সৌলমারী, ডাউয়াবাড়ি ও গোলমুন্ডা ইউনিয়নে ১০ মিনিট স্থায়ী শিলাবৃষ্টি উঠতি ইরি-বোরো ধান, পাট ও মরিচের ব্যাপক ক্ষতি হয়েছে। জেলা কৃষি স