২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গুলশানে সম্ভাব্য 'অজ্ঞান পার্টির' শিকার বিদেশীর লাশ উদ্ধার

রাজধানীর গুলশানে রাস্তা থেকে রোববার রাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শারীরিক বৈশিষ্ট্য থেকে নিহতকে প্রায় নিশ্চিতভাবেই বিদেশী বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টি বা মলম পার্টির খপ্পরে পরে তার মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 May 2009, 12:10 PM

Updated : 26 Aug 2022, 11:27 AM

ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--রাজধানীর গুলশানে রাস্তা থেকে রোববার রাতে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শারীরিক বৈশিষ্ট্য থেকে নিহতকে প্রায় নিশ্চিতভাবেই বিদেশী বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, অজ্ঞান পার্টি বা মলম পার্টির খপ্পরে পরে তার মৃত্যু হয়েছে। গুলশান থানার উপ-পরিদর্শক শফিকুল ইসলাম জানান, রোববার রাত সাড়ে ৯টার দিকে গুলশান ২ নম্বরের ৯৪ নম্বর সড়ক থেকে অজ্ঞাত একযুবকের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের পরনে ছিল খয়েরী ফুলশার্ট ও জিন্স। কুচকুচে কালো গায়ের রং ও ছোট কুকড়ানো চুল দেখে তাকে কৃষ্ণাঙ্গ তথা বিদেশী বলে মনে করা হচ্ছে। সুরতহাল প্রতিবেদনেও তাকে বিদেশী বলে উল্লেখ করা হয়েছে। মৃত যুবকের মুখ ও গলায় আঘাতের চিহ্ন ও গামছা দিয়ে মুখ বাধা ছিল। উপ-পরিদর্শক শফিকুল জানান, শরীরের চিহ্ন দেখে মনে হচ্ছে সে অজ্ঞান পার্টির খপ্পরে পড়েছিল। পুলিশের নানা ঘোষণা ও তৎপরতা সত্ত্বেও রাজধানীতে অজ্ঞান পার্টির তৎপরতা বন্ধ হচ্ছে না। এর আগে সাধারণ মানুষ ছাড়াও সশস্ত্র বাহিনীর সদস্য পর্যন্ত এর শিকার হয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এসকে/১৮১০ঘ.