২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে টিপাইমুখ বাঁধ নির্মাণের প্রতিবাদে মানববন্ধন

ভারতের মনিপুর রাজ্যের টিপাইমুখ এলাকায় বরাক নদীতে বাঁধ নির্মাণের প্রতিবাদে শনিবার সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2009, 03:00 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

সুনামগঞ্জ, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ভারতের মনিপুর রাজ্যের টিপাইমুখ এলাকায় বরাক নদীতে বাঁধ নির্মাণের প্রতিবাদে শনিবার সুনামগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 'ভাটি উন্নয়ন সংসদ' নামের একটি সংগঠন বিকেল সাড়ে ৫টায় শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় প্রায় এক ঘণ্টা ধরে এ কর্মসূচি পালন করেন। কর্মসূচি চলাকালে ভাটি উন্নয়ন সংসদ'র নেতারা বলেন, টিপাইমুখ বাঁধ নির্মাণ হলে বাংলাদেশের বিরাট অঞ্চলে মরুময়তা দেখা দেবে। সুরমা-কুশিয়ারা মরা নদীতে পরিণত হবে। পরিবেশ বিপর্যয়ের কবলে পড়বে সিলেট অঞ্চল। বক্তব্য রাখেন- সংগঠনের উপদেষ্টা সৈয়দ আলী আহমদ, অধ্যাপক মুকুল চৌধুরী, আনোয়ারুল হক, সামির মাহমুদ, দেওয়ান ইস্কান্দর রাজা চৌধুরী, এ এইচ এম ফারুক, জামালগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মিসবাহ উদ্দিন, মনির উদ্দিন প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১০১ ঘ.