ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মহাজোট সরকারের চার মাসের মধ্যে তৃতীয়বারের মতো পদোন্নতি পেলেন জনপ্রশাসনের যুগ্ম-সচিব আবু আলম শহীদ খান।
সংস্থাপন মন্ত্রণালয়ের এক ঘোষণায় তাকে অতিরিক্ত সচিব করা হয়েছে।
বিএনপি-জামায়াত জোট সরকারের সময় পদোন্নতিবঞ্চিত বলে পরিচিত এ কর্মকর্তাকে বৃহস্পতিবার এ পদোন্নতি দেওয়া হয়।
বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের আগে পর্যন্ত তিনি সিনিয়র সহকারী সচিব পদে কর্মরত ছিলেন।
আওয়ামী লীগ সরকারের এর আগের আমলে আবু আলম শহীদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/এসকে/২২৫৪ঘ.
bdnews24