ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের সাত কর্মকর্তাকে বদলি করেছে সরকার।
এছাড়া আরও ছয় যুগ্ম জেলা ও দায়রা জজের বদলির আদেশ হয়েছে।
বৃহস্পতিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ফেনীর মুখ্য বিচারিক হাকিম সৈয়দ জাহেদ মনসুরকে ঢাকার অতিরিক্ত জেলা জজ, কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা জজ সাঈদ আহমেদকে ফেনীর মুখ্য বিচারিক হাকিম, বগুড়ার অতিরিক্ত জেলা জজ নিতাই চন্দ্র সাহাকে নড়াইলের মুখ্য বিচারিক হাকিম, চট্টগ্রামের অতিরিক্ত জেলা জজ মো. শামসুর রহমানকে জয়পুর হাটের মুখ্য বিচারিক হাকিম, নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা জজ মো. জাকির হোসেনকে ঢাকার বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটের পরিচালক, সিরাজগঞ্জের মুখ্য বিচারিক হাকিম মো. আরিফুর রহমানকে নারায়ণগঞ্জের মুখ্য বিচারিক হাকিম এবং রংপুরের অতিরিক্ত জেলা জজ মো. আমিরুল ইসলামকে সিরাজগঞ্জের মুখ্য বিচারিক হাকিম পদে বদলি করা হয়েছে।
যুগ্ম জেলা জজদের মধ্যে নড়াইলের যুগ্ম জেলা জজ অমিত কুমার দে'কে যশোরের যুগ্ম জেলা জজ, যশোরের যুগ্ম জেলা জজ আবদুল মান্নানকে রংপুরের যুগ্ম জেলা জজ, রংপুরের যুগ্ম জেলা জজ মো. মোস্তাকিনুর রহমানকে পাবনার যুগ্ম জেলা জজ, ঝিনাইদহের যুগ্ম জেলা জজ মো. রবিউল ইসলামকে খুলনার যুগ্ম জেলা জজ, খুলনার যুগ্ম জেলা জজ মো. শহিদুল ইসলামকে নড়াইলের যুগ্ম জেলা জজ এবং টাঙ্গাইলের অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম এ কে এম শহীদ আহম্মেদকে কুষ্টিয়ার যুগ্ম জেলা জজ পদে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এএল/এসকে/২০৫৪ঘ.
bdnews24