ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মন্ত্রিপরিষদ বিভাগের সচিব আবদুল আজিজ চলতি বছরের ৩০ সেপ্টেম্বর অবসর প্রস্তুতি ছুটিতে (এলপিআর) যাচ্ছেন।
সরকার ইতোমধ্যেই তার এলপিআর মঞ্জুর করেছে।
সরকারি এক প্রজ্ঞাপনে বৃহস্পতিবার এলপিআর মঞ্জুরের কথা উল্লেখ করা হয়।
এক বছরের ছুটি শেষে আবদুল আজিজ আগামী বছরের ৩০ সেপ্টেম্বর থেকে অবসরে যাবেন বলে সংস্থাপন মন্ত্রণালয়ের ওই প্রজ্ঞাপনে বলা হয়।
আবদুল আজিজ গত বছরের ২৭ নভেম্বর এপদে যোগ দেন। প্রশাসনের সর্ব জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে তিনি সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদারের স্থলাভিষিক্ত হন। তবে অবসরে যাওয়ার আগে আলী ইমাম মজুমদার এক বছরের চুক্তিভিত্তিতে নিয়োজিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এসকে/২০১৩ঘ.
bdnews24