২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনা কিশোরগঞ্জ শেরপুরে আগুনে ৫১ দোকান পুড়ে গেছে

বরগুনা, কিশোরগঞ্জ ও শেরপুরে আগুন লেগে ৫১টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে বরগুনার পাথরঘাটার পৌর এলাকায় বুধবার রাতে আগুন লেগে পুড়ে গেছে ৩০টি দোকান। কিশোরগঞ্জের মিটামইন উপজেলার ঘাগড়া বাজারে আগুন লেগে পুড়ে গেছে নয়টি দোকান। শেরপুর শহরের রঘুনাথবাজার এলাকায় বৃহস্পতিবার ভোরে আগুন লেগে ১২ টি দোকান পুড়ে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 01:33 PM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বরগুনা, কিশোরগঞ্জ ও শেরপুরে আগুন লেগে ৫১টি দোকান পুড়ে গেছে। এর মধ্যে বরগুনার পাথরঘাটার পৌর এলাকায় বুধবার রাতে আগুন লেগে পুড়ে গেছে ৩০টি দোকান। কিশোরগঞ্জের মিটামইন উপজেলার ঘাগড়া বাজারে আগুন লেগে পুড়ে গেছে নয়টি দোকান। শেরপুর শহরের রঘুনাথবাজার এলাকায় বৃহস্পতিবার ভোরে আগুন লেগে ১২ টি দোকান পুড়ে গেছে। আগুন নেভাতে গিয়ে বরগুনায় আহত হয়েছেন অন্তত পাঁচ ব্যবসায়ী। এরা হলেন- খোকন কর্মকার (৩৮), শফিকুল ইসলাম (২৭), সঞ্জয় কর্মকার (২৫), মামুন কাজী (৩২) ও সোহেল (২৩)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধিদের পাঠানো খবর: বরগুনা: বুধবার রাত দেড়টার দিকে পাথরঘাটা পৌর এলাকায় আগুন লাগে। বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ব্যবসায়ীরা ধারণা করছেন। ক্ষতিগ্রস্ত দোকানের মধ্যে আছ- স্বর্ণালংকার, তৈরি পোশাক, মুদি-মনোহরী, প্রশাধন সামগ্রী ও টেইলার্স। পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুলতান আহমেদ জানান, আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তারা আগুন নেভাতে স্থানীয়দের সহায়তা করে। পাশাপাশি উদ্ধার করা মালামাল যাতে বেহাত না হয় সেটাও তারা দেখেছে। তিনি জানান, পাথরঘাটায় ফায়ার সার্ভিস স্টেশন নেই। পার্শ্ববর্তী পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনেন। পাথরঘাটা স্বর্ণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক অরুণ কর্মকার জানান, পৌর এলাকায় গত তিন বছরে সাত বার আগুন লেগেছে। প্রতিবারই ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু পাথরঘাটায় ফায়ার সার্ভিস স্টেশন আজ পর্যন্ত হয়নি। কিশোরগঞ্জ: জেলার মিটামইন উপজেলার ঘাগড়া বাজারে বুধবার রাত ১টার দিকে আগুন লাগে। বাজারের জামাল মিয়ার মুদির দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ব্যবসায়ীরা জানান। আগুনে স্টেশনারি, ঔষধের ফার্মেসী, মোবাইল ফোন, মাইকের দোকানসহ নয়টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় স্থানীয়রা প্রায় তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে বৃহস্পতিবার সকালে মিটামইন উপজেলা চেয়ারম্যান কামরুল আহসান শাহজাহান ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি সাংবাদিকদের বলেন, আগুনে ক্ষয়-ক্ষতি নিরূপণের কাজ চলছে। প্রাথমিকভাবে তারা ধারণা করছেন ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা হতে পারে। শেরপুর: শহরের রঘুনাথবাজার এলাকায় বৃহস্পতিবার ভোরে আগুন লেগে ১২ টি দোকান পুড়ে গেছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত কুমার সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোররাত ৪টার দিকে একটি ওষুধের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত। মূহূর্তে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। শেরপুর ও জামালপুর থেকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওষুধ, কম্পিউটার, ডিপার্টমেন্টাল স্টোর, সাইকেল-রিকশার দোকান, হোটেল, জুতার দোকান, সিমেন্ট ও টিনের দোকান, কাগজপত্র ও ফটোস্ট্যাটের দোকান এবং ক্রীড়া সামগ্রীর দোকান পুড়ে গেছে বলে জানান তিনি। ওসি বলেন, তারা ধারণা করছেন আগুনে ক্ষতির পরিমাণ ৫০ লাখ টাকা হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এফএফ/এমএসবি/১৯৩৯ ঘ.