২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২,১৭৩ জনের চাকরি সরকারিকরণ

শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চারটি সমাপ্ত উন্নয়ন প্রকল্পের ২,১৭৩ জনের চাকরি বৃহস্পতিবার সরকারিকরণ হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিস্তারিত জানাচ্ছেন মোশতাক আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2009, 09:24 AM

Updated : 26 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চারটি সমাপ্ত উন্নয়ন প্রকল্পের ২,১৭৩ জনের চাকরি বৃহস্পতিবার সরকারিকরণ হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের এক আদেশে তাদের চাকরি রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিস্তারিত জানাচ্ছেন মোশতাক আহমেদ। মন্ত্রী বলেন, "শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে চারটি সমাপ্ত উন্নয়ন প্রকল্পের ২,১৭৩ জন কর্মকর্তা-কর্মচারীর পদ রাজস্ব খাতে স্থানান্তর করা হয়েছে।" তিনি বলেন, "দীর্ঘদিন ধরে এসব পদ নিয়ে সমস্যা হচ্ছিল। এজন্য সরকার এ পদক্ষেপ নিয়েছে।" শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে সমাপ্ত উন্নয়ন প্রকল্পের ওই পদগুলোর মধ্যে ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিসট্যান্স প্রজেক্ট এর ৬৯৮টি, ফিমেল সেকেন্ডারি স্টাইপেন্ড প্রজেক্ট এর ১০৬০টি, সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট এর ২৫৬টি, ফিমেল সেকেন্ডারি এডুকেশন স্টাইপেন্ড প্রজেক্ট এর ৯৩টি এবং এসব প্রকল্প বাস্তবায়ন ইউনিটের ৬৬টি পদ ছিল। ১১৯টি উপজেলায় পরিচালিত ফিমেল সেকেন্ডারি স্কুল অ্যাসিসট্যান্স প্রকল্পের ৬৯৮টি পদের মধ্যে রয়েছে- উপজেলা শিক্ষা কর্মকর্তার ১১৩ টি, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ১১৩ টি, হিসাব রক্ষক ১১৮ টি, অফিস সহকারী ১১৯ টি, এমএলএসএস ১১৯ টি এবং নৈশ প্রহরী/গার্ডের ১১৬ টি পদ। ২৭০টি উপজেলায় পরিচালিত ফিমেল সেকেন্ডারি স্টাইপেন্ড প্রকল্পের ১,০৬০টি পদের মধ্যে প্রোগ্রামার একটি, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ২৫৮টি, অফিস সহকারী ২৬৬ টি, এমএলএসএস ২৭০টি ও নৈশ প্রহরী/গার্ড ২৬৫টি। ৫৩টি উপজেলার সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রকল্পের অধীনে ২৫৬টি পদের মধ্যে উপজেলা শিক্ষা কর্মকর্তা ৪২টি, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ৩৯টি, হিসাব রক্ষক ২৯টি, অফিস সহকারী ৫০টি, এমএলএসএস ৫২টি ও নৈশ প্রহরী/গার্ড ৪৪টি। ১৯টি উপজেলায় পরিচালিত ফিমেল সেকেন্ডারী এডুকেশন স্টাইপেন্ড প্রকল্পের আওতায় রাজস্ব খাতে স্থানান্তরিত ৯৩ টি পদের মধ্যে রয়েছে, উপজেলা শিক্ষা কর্মকর্তা ১৯টি, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ১৭টি, হিসাব রক্ষক ৭টি, অফিস সহকারী ১২টি, এমএলএসএস ১৯টি এবং নৈশ প্রহরী/গার্ড ১৯টি। এছাড়া এসব প্রকল্প বাস্তবায়ন ইউনিটের ৬৬ টি পদের মধ্যে রয়েছে, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার ১১টি, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ৮টি, হিসাব রক্ষক ৭টি, অফিস সহকারী ৫টি, এমএলএসএস ২০টি এবং নৈশ প্রহরী/গার্ড ৬৬টি । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএ/এজে/জিএনএ/এইচএ/১৭১১ ঘ.