সুনামগঞ্জ, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া এলাকা থেকে বুধবার ভারতীয় মুদ্রাসহ একজনকে আটক করেছে বাংলাদেশ রাইফেলস (বিডিআর)।
আটক ব্রজেন পালের (৪০) কাছ থেকে ৬ লাখ ভারতীয় রুপি উদ্ধার করা হয়। তার বাড়ি সুনামগঞ্জ সদর উপজেলার খায়ের গাঁও গ্রামে।
সুনামগঞ্জ ৮ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আলী সোহেল জানান, গোপন সংবাদ পেয়ে দুপুর ৩টার দিকে তাহিরপুর উপজেলার বড়ছড়া এলাকায় ব্রজেনের ব্যাগ তল্লাশি করে এ ভারতীয় রুপি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদ শেষে ব্রজেনকে পুলিশে সোপর্দ করা হবে বলে বিডিআর কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/২৩১১ ঘ.
bdnews24