২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ত্রাসী দমনে যে কোনো কার্যক্রমে সোহেল তাজের সমর্থন

'ক্রসফায়ার' কে সরকার কখনও সমর্থন না করলেও সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে আইন-শৃঙ্খলাবাহিনীর 'যে কোনো ধরনের' কার্যক্রমকে সমর্থন জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 03:15 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)---'ক্রসফায়ার' কে সরকার কখনও সমর্থন না করলেও সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে আইন-শৃঙ্খলাবাহিনীর 'যে কোনো ধরনের' কার্যক্রমকে সমর্থন জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বুধবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সোহেল তাজ একথা বলেন। মন্ত্রী বলেন, " বিচারবহির্ভূত কোনো ঘটনাকে আমাদের সরকার সমর্থন করেনি, করছি না; আগামীতেও করব না। তবে সশস্ত্র সন্ত্রাসীদের বিরুদ্ধে পুলিশ-র‌্যাব আত্মরক্ষার্থে যা যা করার দরকার তা করবে।" সংবিধানেই আইন-শৃঙ্খলাবাহিনীর আত্মরক্ষার অধিকার রয়েছে বলে মন্তব্য করেন সোহেল তাজ। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রী সাহারা খাতুনের সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিষয়ে অনির্ধারিত বৈঠক করেন আই জিপি নূর মোহাম্মদ এবং র‌্যাব মহাপরিচালক খন্দকার হাসান মাহ্মুদ। একইসঙ্গে ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 'হাতিয়ার' হিসেবে আর ব্যবহার করতে দেওয়া হবে না