২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নীলফামারীতে টর্নেডোয় লণ্ডভণ্ড ২৬ গ্রাম, হতাহত ২৬

টর্নেডোয় মঙ্গলবার রাতে নীলফামারীর তিনটি উপজেলার ১০টি ইউনিয়নের ২৬টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে মারা গেছেন একজন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। বিধ্বস্ত হয়েছে প্রায় ১৯ শ' কাঁচা ঘরবাড়ি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 02:49 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

নীলফামারী, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - টর্নেডোয় মঙ্গলবার রাতে নীলফামারীর তিনটি উপজেলার ১০টি ইউনিয়নের ২৬টি গ্রাম লণ্ডভণ্ড হয়ে গেছে। এতে মারা গেছেন একজন। আহত হয়েছেন কমপক্ষে ২৫ জন। বিধ্বস্ত হয়েছে প্রায় ১৯ শ' কাঁচা ঘরবাড়ি। টর্নেডো ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে পাকা ও আধা পাকা ধান। বিধ্বস্ত হয়েছে চারটি শিক্ষা প্রতিষ্ঠান। উপড়ে পড়েছে বহু গাছ। জেলা প্রশাসক ফরহাদ হোসেন বলেন, নীলফামারী সদর, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া টর্নেডো ও শিলাবৃষ্টিতে ২৬টি গ্রামের কমপক্ষে দেড় হাজার কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছে ক্ষতিগ্রস্তদের তালিকা চাওয়া হয়েছে বলে জানিয়ে তিনি বলেন, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। নীলফামারী সদর, জলঢাকা ও কিশোরগঞ্জ উপজেলার ক্ষতিগ্রস্ত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে আকস্মিকভাবে শুরু হয় টর্নেডো ও শিলা বৃষ্টি। রাজা হরিশচন্দ্র পাট বাজারে একটি পুরাতন পাকুর গাছ উপড়ে তার নিচে চাপা পড়ে মারা গেছে বাহালিপাড়া গ্রামের এছার উদ্দীন (৭০)। জেলা প্রশাসক তার মৃত্যুর কথা স্বীকার করে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন বলে জানান। উপজেলা পরিষদ চেয়ারম্যানরা জানান, প্রায় আধা ঘণ্টার টর্নেডো ও শিলাবৃষ্টিতে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের সিংদই, শ্রীনাথ ও পাইলাভাঙ্গা গ্রামের চার শ' ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। গাছ ও ঘর চাপা পড়ে আহত হয়েছে কমপক্ষে ১০ জন। কালিতলা ও কানিয়ালখাতা নিু মাধ্যমিক বিদ্যালয় এবং ছাড়ারপাড় উচ্চ বিদ্যালয় বিধ্বস্ত হয়েছে বলে জানিয়ে চেয়ারম্যানরা বলেন, টুপামারী ইউনিয়নের দলুয়া দোগাছি, কিসামত দোগাছি, নিত্যানন্দি, সুকধন ও দাউদ গ্রামে কমপক্ষে ৩৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়। অনেক পরিবার উড়ে যাওয়া ঘরের চাল আর খুঁজে পায়নি। অনেকের ঘরের চাল গাছের ডালের সঙ্গে ঝুলছে বলে তারা জানান। চেয়ারম্যানরা জানান, পঞ্চপুকুর ইউনিয়নের উত্তরাশশী, কিসামত পঞ্চপুকুর, পঞ্চপুকুর ও বেংমারী গ্রামের পাঁচ শ' ঘরবাড়িসহ পঞ্চপুকুর আলীম মাদ্রাসাটি বিধ্বস্ত হয়েছে। ঘর চাপা পড়ে আহত হয়েছে ৭ জন। পলাশবাড়ি ইউনিয়নের তরনীবাড়ি, নটখানা ও খালিচাপচা গ্রামের ১৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে উল্লেখ করে তারা বলেন, এতে উপড়ে গেছে শতাধিক গাছ। এছাড়া কুন্দপুকুর ইউনিয়নের দক্ষিণ সুটিপাড়া ও বকশীপাড়া গ্রামের ৫০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে চেয়ারম্যানরা জানান। তারা জানান, লক্ষ্মীচাপ ইউনিয়নের দুবাছুড়ি ও লক্ষ্মীচাপ গ্রামের কমপক্ষে ২৫০টি ঘরবাড়ি দুমড়ে মুচড়ে গেছে। জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ঘুঘুমারি ও হাড়োয়া গ্রামের ১৫০টি ঘরবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে বলে জানিয়ে তারা বলেন, খুটামারা ইউনিয়নের টেংগনমারী এলাকায় ২০টি ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। আহত হয়েছে ৬ জন। এছাড়া কিশোরগঞ্জ উপজেলার রনচণ্ডি ইউনিয়নের বদি গ্রামের ৫০টি ঘর বিধ্বস্ত হয়েছে বলে তারা জানান। নীলফামারী কৃষি স