ঢাকা, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উগান্ডার উপ রাষ্ট্রপতি গিলবার্ট বুকেনিয়া ছয় দিনের সফরে বৃহস্পতিবার ঢাকায় আসছেন।
ঢাকায় পৌঁছে তার সন্ধ্যায় রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করার কথা রয়েছে। এছাড়াও তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করবেন বলে সংস্থাটির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, রোববার উগান্ডার উপ রাষ্ট্রপতি ধামরাই, মানিকগঞ্জ এবং সোমবার গাজীপুরের শ্রীপুরে যাবেন। তিনি সেসব স্থানে ব্র্যাক পরিচালিত ক্ষুদ্র ঋণ, উপানুষ্ঠানিক শিক্ষা,স্বাস্থ্য সেবা, গর্ভবর্তী মহিলা পরিচর্যাসহ বিভিন্ন প্রকল্প পরিদর্শন করবেন।
সোমবার সন্ধ্যায় তিনি দেখা করবেন ব্র্যাক চেয়ারপার্সন ফজলে হোসেন আবেদের সঙ্গে।
২০০৬ সালে ব্র্যাক উগান্ডায় কার্যক্রম শুরু করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এএল/এসকে/১৯২৬ঘ.
bdnews24