২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় যুদ্ধাপরাধ মামলায় এক 'রাজাকার' আটক

যুদ্ধাপরাধের অভিযোগে দায়ের করা মামলায় বুধবার ভোরে এক 'রাজাকার'কে পুলিশ আটক করেছে। আটক ব্যক্তি হলো শক্রজিতপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মোস্তফা মোল্লা (৫৮)। বাড়ি সদর উপজেলার কালুপাড়া গ্রামে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2009, 01:09 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

মাগুরা, মে ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - যুদ্ধাপরাধের অভিযোগে দায়ের করা মামলায় বুধবার ভোরে এক 'রাজাকার'কে পুলিশ আটক করেছে। আটক ব্যক্তি হলো শক্রজিতপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য মোস্তফা মোল্লা (৫৮)। বাড়ি সদর উপজেলার কালুপাড়া গ্রামে। ১৯৭১ সালে ২৭ অক্টোবর কালুপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা বেলায়েত আলী মাস্টারকে হত্যার অভিযোগে তার ছেলে শরাফত আলী মঙ্গলবার মাগুরা চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মোস্তফাসহ নয় 'রাজাকার'র বিরুদ্ধে মামলাটি দায়ের করেন। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সগির মিয়া বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মঙ্গলবার মামলার ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানাকে নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে আজ (বুধবার) ভোরে পুলিশ মোস্তফাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।" দণ্ডবধি ৩০২/৩৪ ধারায় তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে তিনি জানান। পুলিশ কর্মকর্তা জানান, তাকে সাত দিন জিজ্ঞাসাবাদ করার জন্য দুপুরে আদালতে আবেদন জানানো হয়েছে। এ ব্যাপারে শুনানীর তারিখ নির্ধারণ করা হয়েছে রোববার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এফএফ/টিআর/১৯০৮ ঘ.