ফরিদপুর, মে ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ফরিদপুর জেলার সদরপুর উপজেলায় বুধবার সকালে ওবায়দুর মুন্সী নামের এক ব্যক্তি বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছেন।
কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান বেলাল হোসেন ও সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম নাফিউর রহমান ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
ইউনিয়নের শোলডুবি গ্রামের অধিবাসীরা জানান, কৃষক ওবায়দুর (২৪) তার ক্ষেত থেকে ডাঁটা শাক তুলে ফেরার সময় পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/টিআর/১৮১৫ ঘ.
bdnews24