২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে এক মাসে নয়জনের মৃত্যু

সুন্দরবনে বাঘের আক্রমণে আরও একজন মৌয়াল মারা গেছেন। এ নিয়ে গত এক মাসে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে নয় জেলে ও মৌয়াল মারা গেলেন। মঙ্গলবার দুপুরে গ্রামবাসীর সহায়তায় সুন্দরবনের কুবাদক বন বিভাগের কর্মকর্তারা নিহত মৌয়াল আশরাফ গাজীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 04:02 PM

Updated : 26 Aug 2022, 11:25 AM

সাতক্ষীরা, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - সুন্দরবনে বাঘের আক্রমণে আরও একজন মৌয়াল মারা গেছেন। এ নিয়ে গত এক মাসে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে বাঘের আক্রমণে নয় জেলে ও মৌয়াল মারা গেলেন। মঙ্গলবার দুপুরে গ্রামবাসীর সহায়তায় সুন্দরবনের কুবাদক বন বিভাগের কর্মকর্তারা নিহত মৌয়াল আশরাফ গাজীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেন। আশরাফ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের রুহুল আমিনের ছেলে। সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের কুবাদক স্টেশনের কর্মকর্তা নূরুল করিম জানান, কয়েকদিন আগে আশরাফ গাজীসহ ৭/৮ জন মৌয়াল বনের মধ্যে মধু আহরণের জন্য যান। সোমবার বিকেলে বনের দোবেকি নামক স্থানে মধু আহরণের সময় একটি বাঘ তাকে আক্রমণ করে এবং নিয়ে যায়। রাতে তার সঙ্গীরা লোকালয়ে ফিরে এসে বনবিভাগ ও নিহতের পরিবরকে খবর দেয়। সাতক্ষীরা রেঞ্জে খালে মাছ ধরতে এবং বনের ভেতর মধু সংগ্রহ করতে গিয়ে গত এক মাসে আরও অন্তত আটজন মারা গেছেন। ৩০ এপ্রিল সকালে মামদো নদীর ভেমরুল খালি নামক স্থানে কৈখালি গ্রামের আনোয়ারুল ইসলাম (৪৫), ২৯ এপ্রিল পিরখালি এলাকায় মধু সংগ্রহ করার সময় শ্যামনগর উপজেলার জোতিন্দ্রনগর গ্রামের শেখ শফিকুল ইসলাম (৪৫), ২৪ এপ্রিল সকালে উপজেলার বুড়িগোয়ালিনি গ্রামের মজিদ সরদার (৪০), ২০ এপ্রিল দুপুরে দোবেকি খালের মুখে একই উপজেলার হরিনগর গ্রামের সুন্নত শেখ (৬০), ১৬ এপ্রিল সকালে কাঁকড়াখালিতে একই গ্রামের মকবুল শেখ (৫০), ১৩ এপ্রিল দুপুরে নোটাবেকি ও মামদো নদীর সংযোগ খালের মুখে সোরা গ্রামের রশিদ গাজী (৫০), ৯ এপ্রিল সকালে সোরা গ্রামের হাবিবুর রহমান এবং ১ এপ্রিল গড়