২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুস্থ মুক্তিযোদ্ধাদের পুনর্বাসন চান তারামন বিবি

বীর প্রতীক তারামন বিবিকে কুড়িগ্রাম শহরের আরজী পলাশ বাড়ি এলাকায় এক একর জমিসহ একটি বাড়ি করে দিয়েছে সরকার। এর জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আমি চাই দেশের সব অসহায় ও দুস্থ মুক্তিযোদ্ধাকে সরকার ও দেশবাসী পুনর্বাসন করুক। সেইসঙ্গে আমি মৃত্যুর আগে যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে চাই।" জানাচ্ছেন আহসান হাবীব নীলু।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2009, 10:32 AM

Updated : 26 Aug 2022, 11:25 AM

কুড়িগ্রাম, মে ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বীর প্রতীক তারামন বিবিকে কুড়িগ্রাম শহরের আরজী পলাশ বাড়ি এলাকায় এক একর জমিসহ একটি বাড়ি করে দিয়েছে সরকার। এর জন্য তিনি সরকারকে ধন্যবাদ জানিয়ে মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, "আমি চাই দেশের সব অসহায় ও দুস্থ মুক্তিযোদ্ধাকে সরকার ও দেশবাসী পুনর্বাসন করুক। সেইসঙ্গে আমি মৃত্যুর আগে যুদ্ধাপরাধীদের বিচার দেখে যেতে চাই।" জানাচ্ছেন আহসান হাবীব নীলু। রোববার তারামন বিবিকে বাড়ি হস্তান্তর করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম। এ সময় আরও উপস্থিত ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. মোতাহার হোসেন, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য মো. জাফর আলী ও মহিলা সংসদ সদস্য আহমেদ সুলতানা নাজমীন। কুড়িগ্রাম সদর উপজেলার পৌরসভা সংলগ্ন হলোখানা ইউনিয়নের আরাজী পলাশবাড়ী গ্রামে জেলা প্রশাসনের পক্ষ থেকে এক একর খাস জমি তারামন বিবি'র নামে বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দকৃত জমির উপর কুড়িগ্রামের ২৭ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল সুমন কুমার বড়